আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

তাজিয়া মি*ছিলে অ*স্ত্র-আ*তশবাজি নি*ষিদ্ধ: ডিএমপি

আরো খবর

আলোকিত ডেস্ক:

আগামী শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র,তলোয়ার, বল্লম, লাঠি বা ছুরি বহন করা যাবে না। এছাড়াও মিছিলের

রুট ও আশেপাশের এলাকায় সব ধরনের পটকা ফোটানো এবং আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

২৩ জুন মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এতে বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি এবং লাঠি নিয়ে অংশগ্রহণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।

মহররম উপলক্ষে আতশবাজি এবং পটকা ফোটানোর রেওয়াজ থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আরও বলা হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অস্ত্রসদৃশ সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আগামী শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, তলোয়ার, বল্লম, লাঠি বা ছুরি বহন করা যাবে না। এছাড়াও মিছিলের আশেপাশে পটকা ফোটানো এবং আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

২৩ জুন মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এতে বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশগ্রহণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।

এতে আরও বলা হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অস্ত্রসদৃশ সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আলোকিত প্রতিদিন/২৩জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -