আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আট*ক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী – স্ত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ।

রবিবার ( ২১ জুন) রাত ৮ টার দিকে সদর মডেল থানার পুলিশের একটি টিম ইয়াবাসহ তাদের আটক করেন।
আটককৃত স্বামী – স্ত্রী আয়েশা (২৭) এবং জাগির হোসেন ( ৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে। সিএনজি যোগে স্বামী স্ত্রী টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ইয়াবাগুলো নিয়ে আসছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোগী সেজে ইয়াবা ব্যবসায়ি পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ব্যস্ততম এলাকা হিসেবে সদর হাসপাতালকে ইয়াবা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে কারবারিরা। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, কারা কারা এ সিন্ডিকেটের সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -