আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে শ্রীরাম অবমাননার প্রতিবাদে মা#নববন্ধন ও বিক্ষো*ভ মিছিল

আরো খবর

মামুন আহমেদ জয়: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মন্দির ও দেবালয়ে অবমাননা এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত কিংবা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না।

মানববন্ধনে উপস্থিত বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির নিয়ে হুমকি ও ধর্মীয় অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার দাবি তোলেন।

এ সময় ধামরাই থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ, ধামরাই উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী বক্তব্য ও স্লোগানের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অপরাধীদের বিচারের দাবি জানান তারা।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -