আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস-সুইডেন কার জয়ের সম্ভাবনা বেশি?

আরো খবর

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এ আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই লড়াইয়ের ফল অনেকটাই নির্ধারণ করে দিতে পারে গ্রুপ সেরার দৌড়।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে সুইডেন দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। ফলে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে গ্রাহাম পটারের দল।
তবে পরিসংখ্যান ও শক্তির বিচারে এখনও ফেবারিট নেদারল্যান্ডস।

অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ডাচদের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ। সুইডেনের জয়ের সম্ভাবনা ২০.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৩ শতাংশ। নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান ম্যাচের আগে জানিয়েছেন, জাপানের বিপক্ষে ড্র থেকে শিক্ষা নিয়ে সুইডেনের বিপক্ষে আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল। তবে ইনজুরি ও অসুস্থতা কিছুটা চিন্তায় রেখেছে ডাচ শিবিরকে।

অন্যদিকে সুইডেনের বড় ভরসা দুই তারকা স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাক। তিউনিসিয়ার বিপক্ষে দুজনই গোল করেছেন এবং তাদের নিয়েই সবচেয়ে বেশি সতর্ক ডাচরা।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের লড়াই তাই শুধু তিন পয়েন্টের নয়, বরং গ্রুপের শীর্ষস্থান দখলেরও। কাগজে-কলমে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও সুইডেনের সাম্প্রতিক ফর্ম বলছে, আজকের ম্যাচে যে কোনো ফলই সম্ভব হতে পারে বলে মনে হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -