প্রতিনিধি,নেত্রকোনা :
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী শিকদারপাড়া মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১৮ বোতল ভারতীয় মদ ও মাইক্রোবাসসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি শুক্রবার (১৯ জুন) সকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর চারুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের একটি টহল দল ১৮ জুন বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৯ টায় সীমান্ত মেইন পিলার ১১৪৩ এর কাছাকাছি এলাকা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপুর মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১৮ বোতল ভারতীয় মদ ও ১টি মাইক্রোবাসসহ আনিসুর রহমান (২১) নামক ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আনিসুর রহমান ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধুর গ্রামের রমজান আলীর ছেলে।আটকৃত আনিসুর রহমানকে মদ ও মাইক্রোবাসসহ ধোবাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার সহ সবধরনের চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) -এর তৎপরতা অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/১৯জুন ২০২৬/মওম

