আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ উদ্বোধন

আরো খবর

শ্রীমঙ্গল প্রতিনিধি, মো: আমিনুল ইসলাম আল আমিন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেছেন,বাংলাদেশেরশক্তি তার বৈচিত্র্যে ধর্ম ভাষা সংস্কৃতির জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না। বরং আরো তা করে সমৃদ্ধ করে।

আজ শুক্রবার (১৯ জুন২০২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুল ছাড়া চা বাগানে আয়োজিত তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন -২এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সংস্কৃতি অঞ্চল, এখানে শ্রীমঙ্গলের আশেপাশে প্রায় 26টি ক্ষুদ্র নিয়ে গুষ্টির বসবাস রয়েছে, তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধি ও বর্ণিল করেছে। হারমোনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়। এটি সম্প্রীতি সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলন মেলা।

এবারের উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার (১৭টি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করেছে। যা বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্রের একটি অন্যান্য উপস্থাপনা। বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম, এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে।আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটন সম্পদে রূপান্তরিত হবে। কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতি কে শক্তিশালী করবে।

তিনি আশা প্রকাশ করেন হার হারমোনি ফেস্টিভ্যাল দেশের সংস্কৃতি বৈচিত্র্য, সম্প্রতি ও ঐতিহ্যকে আরো ব্যাপক ভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটন বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মিস ফাহমিদা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, এস নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুর রউফ।সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মোঃ মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি, আর ও বলেন, আজকের অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য ও উপকারভোগীরা যেসব দাবি তুলেছেন আমি প্রধানমন্ত্রীকে অবগত করব। আশা করছি মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর চালু, পর্যটন এলাকায় শিল্পকলা একাডেমিসহ অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান জানান, এবার বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। আজ থেকে আগামী ২১ জুন রোববার পর্যন্ত এই উৎসব চলবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -