আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

জনস্বাস্থ্য সুরক্ষায় নকল-ভেজাল ঔষধ বিক্রয়ের বি#রুদ্ধে, আনোয়ারায় জনসচেতনামূলক অনুষ্ঠান সম্পন্ন

আরো খবর

‎এম জসিম উদ্দিন, চট্টগ্রাম। নকল ও ভেজাল ঔষধ জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি। এই বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে চট্টগ্রামের ‎আনোয়ারায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎আনোয়ারা ক্যামিষ্ট এন্ড ড্রাগ সমিতির আয়োজনে ‎গতকাল বৃহস্পতিবার ( ১৮ জুন ) চায়না অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎গাউসিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মোহছেন আউলিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী সজল দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক নাসরিন আক্তার। ‎এতে আরো বক্তব্য রাখেন জামাল হোসেন (বারিয়া ফার্মেসী), রফিক তৈয়ব (শেফা ফার্মেসী), মোহাম্মদ সোহেল (আলম ফার্মেসী), রফিকুল ইসলাম তৈয়ব, মো: শাহজাহান, দিলীপ দাশ, সঞ্জিব সেন গুপ্ত, বাবলু সিংহ সহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঔষধ বিক্রয় ও বিপণনে জনসচেতনতা, এন্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ভাবেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার কিংবা বিপণন করা যাবেনা। তিনি বলেন সরকারি ঔষধ বিক্রয় থেকে বিরত থাকতে হবে। সকলকে ঔষধ প্রশাসনের সকল নিয়মকানুন মেনে ব্যবসা করার আহবান জানান তিনি। ফজলুল হক হুশিয়ারি দিয়ে বলেন, কোন ভাবেই ঔষধ আইনের বাইরে গিয়ে মানুষের মূল্যবান জীবন নিয়ে ছিনিমিনি করা যাবেনা। যদি আইনবহির্ভূত কোনোকিছু করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওইসব ফার্মেসীর মালিক যতই ক্ষমতাশালী হোকনা কেন তাদের আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনোয়ারায় ‘কেমিস্ট এন্ড ড্রাগ- এর নামে কোনো বৈধ সমিতি নাই। এধরনের কোনো সমিতি কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি। ঔষধ তত্বাবধায়ক মোহাম্মদ ফজলুল হক বলেন নীতিমালা মেনে সম্মিলিত প্রচেষ্টায় ড্রাগ সমতি করলে তাদের সাধুবাদ জানাবো। যাদের ড্রাগ লাইসেন্স নেই তারা অবশ্যই লাইসেন্স করে নিবেন। কারণ ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষধ ব্যবসা কোনভাবেই বৈধ নয়। সমিতির নামে কেউ কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার কথাও তিনি বলেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -