আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রি মা*মলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি খসড়া চার্জশিট প্রস্তুত করেছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। আইনি মতামতের জন্য ওই খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানা যায়।

দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এ ঘটনায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৬৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার কথা উঠে এসেছে। তবে এ বিষয়ে সিআইডি আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থান জানিয়েছে। সংস্থাটি বলছে, ‘মামলাটি এখনও তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।’

১৯ জুন শুক্রবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সম্প্রতি গণমাধ্যমে রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সিআইডির নজরে এসেছে। তবে খসড়া চার্জশিট বা সংশ্লিষ্ট কোনও তথ্য সিআইডির কোনও কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে দেননি।

তিনি  আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসাবে বিবেচনা করা ঠিক হবে না। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে কোনও মন্তব্য দেওয়া হয়নি।

সিআইডি জানায়, এ ধরনের সংবেদনশীল মামলার তথ্য প্রকাশে সংস্থার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করা উচিত। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

আলোকিত প্রতিদিন/১৯জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -