আজ বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য চালু হলো দুটি দ্বিত*ল বাস

আরো খবর

মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাসের উদ্বোধন করা হয়েছে। নতুন এই পরিবহন সেবা চালুর ফলে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুন) ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেখার হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, ধামরাই উপজেলা ভূমি কর্মকর্তা রেদাওন আহমেদ রাফি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি দ্বিতল বাস চালুর মাধ্যমে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কলেজে আসা-যাওয়া করতে পারবে। এতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের সময় ও নিরাপত্তা দুটোই নিশ্চিত হবে।

শিক্ষার্থীরা আরও জানান, নতুন বাস চালু হওয়ায় তাদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার সুযোগ তৈরি হবে।

লোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -