আজ মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বি#শ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, জানালেন নিজেই!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব, মেতেছে বাংলাদেশও। দেশে এ উম্মাদনা থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারও। তার মেয়ে জাইমা রহমান ব্রাজিলের সমর্থক সে তথ্য জানা গেছে আগে থেকেই। এবার জানা গেল, প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে সমর্থন করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রীকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেন, এখনতো বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই আপনার কাছ থকে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন আপনারা কোন দলের সমর্থক আমি।

জুলুম-নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরিবারসহ যুক্তরাজ্যে নির্বাসনে যান তারেক রহমান। এরপর বিগত আওয়ামী লীগের আমলে দেশে ফিরতে পারেননি তিনি। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -