আজ মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানী সংকট নিরসনে বড়লেখা জুড়িতে খনিজ সস্পদ উত্তোলনে সংসদে সরব এমপি মিটু

আরো খবর

আনোয়ার হোসেন মন্জু জুড়ি মৌলভীবাজার : বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যা মূলত আমদানির মাধ্যমে মেটানো হয়। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ আসে ডিজেল থেকে।

দেশের প্রাকৃতিক খনিজ সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশের চলমান গ্যাস সংকট ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিতের জন্য, মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তব্য সরকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য জোরালো দাবী উত্থাপনের করেন, দেশের বৃহত্তম মিটাপানির জলাভূমি হাকালুকি হাওরের চাতলা বিলে আবিষ্কৃত পিট কয়লা ও বড়লেখা উপজেলার উত্তর দক্ষিনভাগ ইউনিয়নের কেরোসিন টিল্লার কূপথেকে তৈল উত্তোলনের জন্য বাজেট অধিবেশনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিটু তিনি বলে এই তৈল কয়লা উত্তলন করে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অধিবাসীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন, এবং বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তৈল কূপ থেকে তৈল উত্তলনে ভূমিকা রাখলে, উনার মূতূর পর অদৃশ্য কারনে এই তৈল কূপটি বন্ধ হয়ে যায়, তিনি এই কূপটি সচল করার জন্য বর্তমান নির্বাচিত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -