আলোকিত প্রতিবেদক:
রাজধানীর যানজট এবং সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ হিসেবে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ জুন সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় থাকা এসব টার্মিনাল দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হওয়ায় সেগুলো ধাপে ধাপে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলিত করার বিভিন্ন পরিকল্পনাও আলোচনা করা হয়।
বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের জানান, যানজট সমস্যা সমাধানে টার্মিনাল স্থানান্তরসহ একাধিক বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের নির্দেশনা এসেছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৬/মওম

