আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আসলেই কি আশরাফ হাকিমির প্রেমে পড়েছেন নোরা ফাতেহি

আরো খবর

বিনোদন ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পাশাপাশি বিনোদন জগতেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সদ্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কানাডা পর্বে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঝড় তুলেছেন তিনি। তবে শুধু পারফরম্যান্সে নয়, আজকের ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরেও আলোচনায় এই তারকা।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বরাবরই আলোচনায় থাকেন তার নাচ, গ্ল্যামার ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের কারণে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার তার ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

ব্রাজিল-মরক্কোর ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময়ে নোরা ফাতেহির কিছু ছবি ও তার ব্যক্তিজীবন নিয়ে জোর চর্চা চলছে। ব্যক্তিগতভাবে মরক্কোর ডাই হার্ড ফ্যান নোরা ফাতেহি; যার নেপথ্যে রয়েছে তার চর্চিত প্রেমিক, মরক্কো ফুটবল দলের অধিনায়ক আশরাফ হাকিমি।

কানাডায় বেড়ে ওঠা নোরার মরক্কোকে আলাদা করে সমর্থনের পেছনে হাকিমির নামই উঠে এসেছে বারবার। এছাড়া সাম্প্রতিক নানা ঘটনা বিভিন্ন জল্পনা উস্কে দেয়। যেমন, ২০২৫ সালের আফকন টুর্নামেন্টেও মরক্কোর একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। তখন থেকেই গুঞ্জন ছড়ায় যে, নিজের নতুন প্রেমিককে সমর্থন করতেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি, যিনি বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার।

এরপর আশরাফ হাকিমি যখন নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেন, তখন সেই জল্পনা আরও জোরালো হয়। অনেক সূত্র বলেছে, নোরার নাকি মরক্কোর সঙ্গে শেকড়ের টানও রয়েছে। বলা হয়, হাকিমি এবং নোরা উভয়েরই শেকড় মরক্কোয়, যা তাদের এই গুঞ্জনকে ভক্তদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

ব্যক্তিগত জীবনের এই চর্চার মাঝেই নোরার সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ আলোচনায়। বাংলাদেশী বংশোদ্ভূত সংগীত প্রযোজক সঞ্জয় এবং ফরাসি শিল্পী ভেজেড্রিমকে নিয়ে তৈরি তার ফিফা বিশ্বকাপ অ্যান্থেম ‘সির সির’ বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। নোরার মতে, এই প্রজেক্টটি তার হৃদয়ের খুব কাছের এবং এটি নিছক কোনো সাধারণ পারফরম্যান্স ছিল না।

এদিকে, আশরাফ হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি নোরা ফাতেহি। তবে সব মিলিয়ে নোরার এই স্বভাবসুলভ প্রতিক্রিয়া হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে ভক্তদের মাঝে রহস্যময় করে তুলেছে। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আলোকিত প্রতিদিন/১৪জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -