আজ শনিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ফিফ বিশ্বকাপ: ব্রাজিল বনাম মরক্কো হাই-ভোল্টেজ লড়া*ই

আরো খবর

খেলা ডেস্ক: ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার উদীয়মান শক্তি মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এক রোমাঞ্চকর লড়াইয়ে। দুই দলের শক্তিমত্তা এবং সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফুটবল প্রেমীদের মধ্যে এই ম্যাচটি নিয়ে বিরাজ করছে টানটান উত্তেজনা।

ফিফা র‍্যাঙ্কিং ও হেড-টু-হেড পরিসংখ্যান-

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ব্রাজিল রয়েছে ৬ষ্ঠ স্থানে এবং মরক্কো ঠিক তার পরের অবস্থানে অর্থাৎ ৭ম স্থানে রয়েছে। ফুটবল ইতিহাসে এই দুই দল এ পর্যন্ত মোট ৩ বার মুখোমুখি হয়েছে। হেড-টু-হেড রেকর্ডে ব্রাজিল ২ বার জয় পেলেও মরক্কো জিতেছে ১ বার। তবে উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৩ সালের প্রীতি ম্যাচে মরক্কো ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তখন।

ম্যাচের সময়সূচী: কখন শুরু হবে ব্রাজিল বনাম মরক্কো?

২০২৬ বিশ্বকাপের এই ব্লকবাস্টার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন, রোববার। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৪:০০ টায়। ভোরে খেলা হওয়ায় সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে এখন।

দুই দলের সাম্প্রতিক ফর্ম

ব্রাজিল: শেষ ৫ ম্যাচের মধ্যে ব্রাজিল ৩টিতে জয় পেয়েছে, ১টিতে হেরেছে এবং ১টি ম্যাচ ড্র করেছে। ভিনিসিয়াস জুনিয়র এবং এনড্রিকের মতো তরুণ তুর্কিরা বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে দারুণ ছন্দে রয়েছেন।

মরক্কো: অন্যদিকে মরক্কো তাদের শেষ ৫ ম্যাচে অপরাজিত রয়েছে। তারা ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং ২টি ম্যাচ ড্র করেছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা তাদের সেই ধারাবাহিকতা ও লড়াকু মানসিকতা ২০২৬ বিশ্বকাপেও বজায় রেখেছে।

দুই দলের সম্ভাব্য একাদশ

মরক্কোর শক্তিশালী একাদশ:

গোলকিপার বুনোর নেতৃত্বে মরক্কো একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামবে।

গোলকিপার: বুনো।

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, আগুয়ের্ড, মাসিনা, মাজরাউই।

মিডফিল্ডার: সাইবারি, এল আয়নাউয়ি, এল খানুস।

ফরোয়ার্ড: আবদে, আল কায়বি, ব্রাহিম ডিয়াজ।

ব্রাজিলের শক্তিশালী একাদশ:

অভিজ্ঞ এবং একঝাঁক তরুণদের সমন্বয়ে ব্রাজিলের একাদশটি বেশ ভয়ংকর হতে যাচ্ছে।

গোলকিপার: এলিসন বেকার।

ডিফেন্ডার: ডগলাস সান্তোস, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ।

মিডফিল্ডার: লুকাস পাকেতা, কাসেমিরো, ব্রুনো গুইমারেস।

ফরোয়ার্ড: ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া।

ব্রাজিলের নান্দনিক সাম্বা ফুটবল বনাম মরক্কোর গতিশীল কাউন্টার অ্যাটাকিং ফুটবলের এই লড়াই দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। র‍্যাঙ্কিং ও শক্তিতে কোনো দলই পিছিয়ে নেই। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -