আজ শনিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর উপলক্ষে প্র*স্তুতি জোরদার

আরো খবর

শ্রীমঙ্গল প্রতিনিধি, আমিনুল ইসলাম আল আমিন: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার, ১নং মির্জাপুর ইউনিয়নে (৩য় পর্যায়ে) একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের উদ্বোধন উপলক্ষে,আগামী (১৭ জুন২০২৬) তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শনে আজ শনিবার (১৩ জুন ২০২৬) তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জনাব আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ সময় তাঁরা কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মৌলভীবাজার–৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন,প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। এই আয়োজনের সফলতা কেবল প্রশাসন বা আয়োজকদের নয়, বরং গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর নির্ভরশীল।

এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে, এবং পুরো আয়োজনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে শ্রীমঙ্গলে এ অনুষ্ঠান ঘিরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -