শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা জেলা পূর্বধলা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫০পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সবুজ মিয়া (৪৫)। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ৮ জুন সোমবার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল রাহিদের এর নেতৃত্বে একটি চৌকস টিম ৭ জুন রবিবার রাতে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা গ্রামে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ মোঃ সবুজ মিয়াকে আটক করে।
আটককৃত সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

