আজ , ।   

দি ভোলা মিউনিসিপ্যাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্য তথ্য যাচাই কার্যক্রম অনুষ্ঠিত

আরো খবর

 মোঃ সুলাইমান, ভোলা প্রতিনিধি, দি ভোলা মিউনিসিপ্যাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড (রেজি. নং-৩৫১ বিডি) এর সদস্যদের তথ্য ও মালিকানা সংক্রান্ত প্রমাণাদি যাচাই-বাছাই কার্যক্রম রবিবার (৭ জুন ২০২৬) ভোলা সদরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সদস্যদের তথ্য হালনাগাদ ও সঠিক তথ্যভান্ডার তৈরি করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ যাচাই কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় সদস্যদের কাছ থেকে শেয়ার মালিকানার সনদ, জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, নমিনি সংক্রান্ত কাগজপত্র, সঞ্চয় জমার রশিদ, শেয়ার সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ ও যাচাই করা হয়।

যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার দৌলতখান, ভোলা আবুল কালাম আজাদ, সদস্য ও পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, ভোলা মোঃ ইব্রাহিম, সদস্য ও সহকারী পরিদর্শক, ভোলা সদর মোঃ জহির রায়হান। এছাড়াও জেলা সমবায় কার্যালয়, ভোলার উপ-সহকারী নিবন্ধক আব্দুল মতিন উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে সমিতির বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সদস্যদের তথ্য যাচাই ও হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -