আজ রবিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

এক নিমিষেই শেষ জীবিকার অবলম্বন, আগুনে পুড়ে গেল মন্টুর চায়ের দোকান

আরো খবর

মোক্তার হোসেন মুক্তি: 

ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়েকের হিরা বেকারীর পশ্চিমপাশে অবস্থিত মন্টুর চায়ের দোকানে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে দোকানের মালামালসহ দোকানটি সম্পূর্ন ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্তনে আনে। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।প্রাথমিকভাবে এ ঘটনায় দেড়লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মন্টুর পরিবারের একমাত্র আয়ের অবলম্বন ছিল এই দোকানটি। ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের তার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/০৬ জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -