আজ শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ক#ন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

আরো খবর

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি। নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে ঘিরে।

সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বেশকিছু সূত্র দাবি করছে, আবারও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে সেই দাবির পক্ষে তেমন কোনো মজবুত তথ্য পাওয়া যায়নি। প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য এলে প্রকৃত তথ্য জানা যাবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -