আজ শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধা#র, চালক ও সহকারী হাসপাতালে

আরো খবর

বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসটিতে চালক, হেলপার ও সুপারভাইজার ছাড়া আর কোনো যাত্রী ছিল না। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দেয় ডুবুরি দল।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভিড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের বড় ফেরি ছিল এটি। অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র‍্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায় তখন।

বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -