আজ বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আমি যদি না থাকতাম, ই*সরায়েলের অ*স্তিত্বই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যদি অবস্থান না নিতেন তাহলে এখন ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এ ব্যাপারে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন।

৩ জুন বুধবার সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ নামে একটি জনপ্রিয় পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় ইরান যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে জড়িয়েছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, “তিনি আমাকে যুদ্ধে জড়িয়েছেন? আমিই এ যুদ্ধ শুরু করেছি। কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না।”

নেতানিয়াহু তাকে যুদ্ধ শুরু করতে প্রলুব্ধ করেছেন এমন দাবিকে বিরোধীদের প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, “তারা হলো ডাম্বোক্র্যাটস। তারা সেইসব ব্যক্তি যারা জানে না তারা আসলে কি করছে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যখন প্রথমবার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকেই ইরানের পারমাণবিক অস্ত্রের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। আগে ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি হয়। কিন্তু ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প।

যদি তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিতেন তাহলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “বিষয়টি ইসরায়েলের ওপরও বর্তায়। একটি বিষয় স্পষ্ট করে বলি, যদি আমি না থাকতাম তাহলে ইসরায়েলের এখন কোনো অস্তিত্বই থাকত না।”

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/০৪ জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -