সৈয়দ মুকাররাম হোসেন হেমায়েত:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং অপচয় রোধে ডাসার উপজেলা-এ প্রশিক্ষণ ও লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কসাই, খামারি, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানো এবং লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়।
এসময় জাকিয়া সুলতানা বলেন, “কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতিবছর অনেক চামড়া নষ্ট হয়। এ ক্ষতি রোধে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ২১ মে ২০২৬ /মওম

