এ টি এম সাজ্জাদ হোসেন সাবু:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণা রানী (১৮) নামে এক যুবতী সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার বর্তমান নাম রাখা হয়েছে ইনায়া আক্তার স্বর্ণা।
জানা গেছে, ইনায়া আক্তার স্বর্ণা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কারুডা গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। এরপর ওই দিনই জোহরের নামাজের পর স্থানীয় একজন আলেমের কাছে কালিমা পাঠ করে তিনি আনুষ্ঠানিক ভাবে ইসলামে দীক্ষিত হন।
নিজের অনুভূতি ব্যক্ত করে ইনায়া আক্তার স্বর্ণা জানান, ছোটবেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতিনীতি বিশেষ করে নামাজ, রোজা, হজ এবং জাকাতের বিষয় গুলো তার খুব ভালো লাগত। তার অধিকাংশ বন্ধুবান্ধব মুসলিম হওয়ায় তাদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। বিশেষ করে আজানের ধ্বনি তাকে গভীর ভাবে মুগ্ধ করত। সেই ভালো লাগা ও শ্রদ্ধা থেকেই তিনি স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে এফিডেভিটের শনাক্তকারী আইনজীবী আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণা রানী (বর্তমান নাম ইনায়া আক্তার স্বর্ণা) গোবিন্দগঞ্জ সিনিয়র জজ আদালতে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন।
তিনি তার পরিবার ছেড়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই সঠিক পথ বেছে নিয়েছেন। বর্তমানে তিনি একজন মুসলিম হিসেবে জীবন যাপন শুরু করেছেন
আলোকিত প্রতিদিন / ২০ মে ২০২৬ /মওম

