আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা গেছে, কোরবানি*র ঈদ ২৮ মে

আরো খবর

বিশেষ প্রতিনিধি: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে। আর জিলহজ মাসের দশম দিনে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এর আগে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এবার ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। এ ছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -