সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী ও এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।
শনিবার(০৯ মে) দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।
এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে পরিচালিত মোবাইল কোর্টে তিন লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর (ভেকু)মেশিন বিনষ্ট এবং ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক রাস্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

