মামুন হাসান:
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে মাদকের বিরুদ্ধে আপসহীন জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন কে এম মজিবুল হক। তিনি সুস্পষ্ট করে বলেন, মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি দলীয় পরিচয় দেয় সেই ব্যক্তিও পার পাবে না—তাকেও পেতে হবে আইনিভাবে কঠোর শাস্তি। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তাই মাদক নির্মূলে আপস নয়, প্রয়োজন কঠোর ও নিরবচ্ছিন্ন পদক্ষেপ নিতে হবে। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে হাতে হাত রেখে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। তার এই কঠোর বার্তায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই মনে করছেন, এ ধরনের দৃঢ় অবস্থান মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন সমাজকে এগিয়ে নিতে ও মাদককে নির্মূল করতে সমাজের সর্বস্তরের জনগণকে কাজ করতে হবে। অপরাধী যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
আলোকিত প্রতিদিন / এম আর এম

