আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজের ২২ দিন পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে ম#রদেহ উদ্ধার করেছে পুলিশ

আরো খবর

শহিদুল্লাহ সরকার: নিখোঁজের ২২ দিন পর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে সোমবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম শাজাহান হোসেন। পুলিশ জানায়,গত মাসের ১২ তারিখে শাজাহান গাজীপুর থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে ৪ মে সোমবার বিকেলে কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এদিকে মরদেহ পাওয়া গেছে একথা শুনে ঘটনাস্থলে গিয়ে নিজের বাবার লাশ শনাক্ত করেন ছেলে শরিফুল ইসলাম। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -