শহিদুল্লাহ সরকার:
সাভারে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। এসময় আলোচনার পাশাপাশি সেখানে শ্রমিকদের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে। এসময় আলোচনা সভায় মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হবে দিবসটি। রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন করবে বাংলাদেশও। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।
মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের পহেলা মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন।
পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বক্তারা,শ্রমিকদের নায্য মুজরী দেওয়ার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান। অপরদিকে মে দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোকিত প্রতিদিন / এম আর এম

