জাহিদুল হক রনি:
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল শনিবার বেলা ১০ টায় সোনালী ব্যাংক, লোহাগড়া বাজার শাখার তত্ত্ববধানে অত্র উপজেলায় অবস্থিত সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে জালনোট প্রচোলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক, খুলনা শাখার যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক, নড়াইল জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, সোনালী ব্যাংক, লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাহিদ হাসান, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান,লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদ উজ্জামান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ও সিবিএ নেতা বিশ্বাস মেহেদী হাসান, জনতা ব্যাংক, লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
কর্মশালায় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলায় কর্মরত সকল ব্যাংক কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক বেক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ সহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন,’লোহাগড়ায় জালনোটের প্রচলন প্রতিরোধে আজকের কর্মশালায় উপস্থিত সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে জালনোটের প্রচলন কমিয়ে আনতে হবে, এবিষয়ে উপজেলা প্রসাশন সবসময়ই পাশে থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান বলেন, ‘জালনোটের বিস্তার রোধ করতে হবে সেক্ষত্রে কর্মশালায় উপস্থিত সকলের সহযোগিতা কাম্য। আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া জালনোট বৃদ্ধির প্রচলন রোধ করা সম্ভব হবে না। আমরা ও আপনারা সম্মিলিত ভাবে জালনোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জালনোটের প্রচলন রোধ করে শূন্যের কোঠায় সম্ভব বলে আমি আশাকরি।’
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

