মো: মহিদ:
মানিকগঞ্জে শুরু হয়েছে ঢাকা রেঞ্জের আন্ত:জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট। আজ বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও আব্দুল্লাহ আল মামুন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা চৌধুরী, সিঙ্গাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের সদস্যবৃন্দ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে শরিয়তপুর ও মানিকগঞ্জ জেলা পুলিশ দল। শরিয়তপুর জেলা পুলিশ দলকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো মানিকগঞ্জ জেলা পুলিশ দল।
ঢাকা রেঞ্জের ১৩টি জেলা এবং একটি আরআরএফ দলসহ মোট ১৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -

