আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মেরিন ড্রাইভে রক্ষিত বনভূমিতে গড়ে উঠা ছয়টি অ*বৈধ দোকান  উ*চ্ছেদ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের কলাতলি রেঞ্জের ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে নতুন করে গড়ে ওঠা ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।

২৩ এপ্রিল বুধবার দুপুরে কলাতলি বিটের সুখনাচড়ি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযানে  বন বিভাগের অন্যান্য বিট কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।

জানা যায়, মেরিন ড্রাইভ সংলগ্ন সংরক্ষিত বনভূমির ঝিলংজা মৌজার এই এলাকায় সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে এবং ছোট আকারের দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এতে সংরক্ষিত বনভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে।

উচ্ছেদ অভিযানে  বন বিভাগের কর্মকর্তারা  ছয়টি অবৈধ দোকান অপসারণ করে এবং ভবিষ্যতে পুনরায় যাতে কোনো স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা করেন।

 কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমা বলেন, “সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা বাণিজ্যিক কার্যক্রম তৈরির উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কোন  সুযোগ নেই। বন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সংরক্ষিত বনভূমি দখলের বিরুদ্ধে আমরা সজাগ রয়েছি।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, উচ্ছেদকৃত দোকানগুলো অস্থায়ীভাবে গড়ে তোলা হলেও তা সংরক্ষিত বনভূমির নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছিল। এ ধরনের অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট করে।

হাবিবুল আরো বলেন, কক্সবাজার রেঞ্জের আওতায়  বিভিন্ন সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন /২৪ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -