আজ রবিবার, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলাবাদে পৌঁছেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন প্রতিনিধি দলটির যাত্রা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি দলটিকে কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ২-তে চেপে গতকা শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

ইরানি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার আগেই ইসলামাবাদে পৌঁছে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়াও আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাই। মোট ৭১ জন কর্মকর্তা আছেন এই দলে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -