আজ রবিবার, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ই*রা*নে গোপনে অ*স্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী কয়েক সপ্তাহের ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এই অস্ত্রের মধ্যে থাকবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাদের দিক থেকে সাড়া মেলেনি। কাঁধ থেকে ছুড়তে সক্ষম বেইজিং ম্যানপ্যাড নামে পরিচিত বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।

গোয়েন্দাদের দুটি সূত্র বলেছেন, তারা ইঙ্গিত পেয়েছেন চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে। যেন অস্ত্রগুলো কোথা থেকে আসছে সেটি শনাক্ত না করা যায়।

এই মিসাইল ব্যবস্থা দিয়েই যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান। যেটির দুই ক্রুকে উদ্ধার করতে বিশাল অভিযান চালাতে হয় মার্কিন সৈন্যদের। এতে তারা আরও দুটি পরিবহন বিমান ও দুটি হেলিকপ্টার হারায়।

মার্কিন গোয়েন্দাদের এ তথ্যের ব্যাপারে জানতে চাইলে ওয়াশিংটনস্থ চীনের দূতাবাস সিএনএনকে বলেছেন, যুদ্ধরত কোনো দেশকে চীন কখনো অস্ত্র দেয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যে তথ্য দিয়েছেন সেটি মিথ্যা।

দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করব ভিত্তিহীন অভিযোগ,উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছুতে কারও নাম জড়ানো থেকে যেন তারা বিরত থাকে। আমরা তাদের কাছে আরও অনুরোধ করব সংবেদনশীলতার প্রতি যেন তারা জড়িত হয়। আমরা আশা করব যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে আরও বেশি কাজ করবে।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -