আজ রবিবার, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আলোচনা শুরুর আগেই ইরানের যে শর্ত মেনে নিলো মার্কিনিরা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাতার এবং বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ছিল আলোচনার আগে তাদের ‘সদিচ্ছার পরীক্ষা’। এছাড়া মার্কিনিরা এ আলোচনাকে গুরুত্ব দিচ্ছে এটি সেটিরও একটি ইঙ্গিত বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তিনি আরও বলেছেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি ‘হরমুজে জাহাজ চলাচলের’ সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ ইরান হরমুজে কোনো বাধা ছাড়া জাহাজ চলতে দেবে এমন শর্তে তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে মার্কিনিরা।

মার্কিনিদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে।

গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা শুরু করবেন না।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

- Advertisement -
- Advertisement -