আজ শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে আ*টকেপড়াদের সরকারি খরচে দেশে আনা হবে: শামা ওবা‌য়েদ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রা‌চ্যের ভয়াবহ চলমান সংঘা‌তে এখন পর্যন্ত ৭ বাংলা‌দে‌শি নাগ‌রিক মারা গে‌ছে। তা‌দের ম‌ধ্যে ৫ জ‌নের মর‌দেহ দে‌শে আনা হ‌য়ে‌ছে, ১ জ‌নের দাফন মধ্যপ্রা‌চ্যে হ‌য়ে‌ছে। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মর‌দেহ আজ দে‌শে পৌঁছেছে।

নিহতের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তা‌ন্তরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এ‌দিন, সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ দে‌শে পৌঁছায়। সরকা‌রের পক্ষ থে‌কে নিহ‌তের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম ।

আলোাকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -