রাহাত সরকার:
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন
করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞান মেলা উদ্বোধন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। এ সময় উপজেলার ২৩ টি স্কুল এ মেলায় অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -