আজ বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জের বৃদ্ধা হ*ত্যা মা*মলা: র‍্যাবের জালে প্রধান দুই আ*সামি

আরো খবর

বগুড়া অফিস:

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মমেনা বেগমকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

৭ এপ্রিল মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী থানার পাঁচপাইকা হরিতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার হরিরামপুর জাবারীপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মোঃ জেলাল হোসেন (৪২) এবং তার স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম (৩৮)। জেলাল এই মামলার ১ নম্বর এবং স্বপ্না ২ নম্বর এজাহারনামীয় আসামী।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা ভিকটিম মমেনা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ ও মারপিট শুরু করে। একপর্যায়ে ১নং আসামী জেলাল হোসেন ভিকটিমের মাথায় সজোরে কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, মামলা দায়েরের পর থেকেই আসামীরা আত্মগোপনে ছিল। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরও জানান, জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আলোকিত প্রতিদিন /০৭ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -