আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি এই নির্দেশনাও দিয়েছেন যে, শত্রুরা যদি স্থল হামলা চালাতে আসে তবে একজনও যেন বেঁচে ফিরতে না
বৃহস্পতিবার (২ এপ্রিল) সর্বাধিনায়ক আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয় ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে। যেখানে হাতামিকে দেখা যায় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। এ সময় হাতামিকে বলতে শোনা যায়, ‘যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে।’ ‘শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর আমাদের চরম সতর্ক থাকতে হবে এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা দখলদার ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো টার্গেট করেছে।
যুদ্ধ প্রায় এক মাস গড়ানোর পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। যা ইরানে স্থল হামলার শঙ্কা করেছে। এছাড়া আরও অন্তত একটি বিমানবাহী রণতরী এ অঞ্চলে আনছে তারা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইরানে স্থল হামলার লক্ষ্য পারস্য উপসাগরে থাকা ইরানের খার্গ দ্বীপ দখল করা। তেহরান যে দ্বীপ থেকে ৯০ শতাংশ তেল বহির্বিশ্বে রপ্তানি করে ।
সূত্র: আলজাজিরা
আলোকিত প্রতিদিন / এম আর এম

