আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃ*ত্যু

আরো খবর

হাসান ফখরুল:

ময়মনসিংহের দাপুনিয়া বাগানবাড়ি নামক স্থানে সিএনজি ও লরি মুখোমুখি সংঘর্ষে সারোয়ার এ কাইয়ুম নামে এক কলেজ শিক্ষকের প্রাণ গেছে। জানা গেছে তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক ছিলেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দাপুনিয়া বাগানবাড়িতে সিএনজি ও লড়ি মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে শিক্ষক ও ফুলবাড়ীয়া উপজেলার কালারচর চকবেড়িবাড়ি গ্রামের জাবিন মিয়া ছেলে রাসেলের স্ত্রী নিহতের খবর পাওয়া গেছে। একই সাথে সিএনজিতে থাকা রাসেল ও তার বাচ্চাসহ বাকীরা গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ফরহাদ হোসেন জানান, ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা অটো চালিত সিএনজি ও ইট ভাটার লরি ট্রাক্টর দাপুনিয়ার একটু সামনে বাগান বাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় কলেজ শিক্ষকের। বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজের নেয়া হলে সেখানেও প্রাণ যায় ফুলবাড়ীয়া উপজেলার কালারচর চকবেড়িবাড়ি গ্রামের রাসেল মিয়ার স্ত্রীর। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত জবার খবর পাওয়া গেছে।

রফিক মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, কিছুদিন পর পর ফুলবাড়ীয়া ময়মনসিংহ রোডে এজন্য আর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা দেখতে পাই অধিকাংশ সিএনজির ড্রাইভার ও গাড়ির লাইসেন্স নেই, সেই সাথে ইট বাটাতে চালিত লরিগুলোর বেপরোয়া চালানি দুর্ঘটনার সৃষ্টি করে। লরিগুলো সরকারি কোন লাইসেন্স নেই। ড্রাইভাররাও অপ্রাপ্তবয়স্ক লাইসেন্সবিহীন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মোঃ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -