আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে এবং তা প্রকাশ করা হবে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর থেকেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা এবং কারিগরি- এই দুই বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয় হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -