আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ই*রা*নের ক্ষে*পণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেল শোধনাগারে আ*গুন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। সোমবার (৩০ মার্চ) সংঘাতের ৩১তম দিনেও তারা প্রতিশোধমূলক যৌথ হামলা চালিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে কাঁপিয়ে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিব ও হাইফায় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটে।

ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক ‘চ্যানেল ১২’ এর ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। আঘাতটি ঠিক কী কারণে হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া একঝাঁক নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই তেল শোধনাগারটিতে ধোঁয়া দেখা যায়।

হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা হাইফার নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, তাদের বাহিনী ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ (একঝাঁক ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।

এর আগে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর শহরটির তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এ অগ্নিকাণ্ড সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনের ফলে ঘটেছে, তা স্পষ্ট ছিল না।

হিজবুল্লাহ জানিয়েছে যে, ইসরাইলের দখলদার বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেইত লিফ-এ হামলায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কয়জন ছিল, আর তাদের সর্বশেষ অবস্থা কী তা জানা সম্ভব হয়নি। তবে হিজবুল্লাহ দাবি করেছে যে, এই হামলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -