আজ , ।   

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান, সাবেক নেতাদের বিবৃতি

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি :

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশকে অবৈধ, অনিয়মতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির ১২জন সাবেক কেন্দ্রীয় নেতা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক দাউদকে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত কোনো স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ নয়; বরং এটি একটি “সিন্ডিকেটভিত্তিক মুনাফাকেন্দ্রিক সিদ্ধান্ত”।

অভিযোগ ও তদন্ত নিয়ে প্রশ্ন-
বিবৃতিতে উল্লেখ করা হয়, দাউদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল
১. পরিবহন মালিকানার সঙ্গে সংগঠনের নীতিমালাবিরোধী সম্পৃক্ততা
২. রুট পারমিট আদায়ে অনৈতিক চাপ প্রয়োগ

তদন্ত কমিটি প্রথম অভিযোগের ভিত্তিতে শাস্তিযোগ্য অপরাধের কথা বললেও দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে প্রমাণ পায়নি বলে জানায়। তবে বিবৃতিদাতারা দাবি করেন, এই তদন্ত কমিটিরই কোনো বৈধতা নেই।

গঠনতন্ত্র না থাকায় বৈধতা প্রশ্নবিদ্ধ-
তাদের অভিযোগ, প্রতিষ্ঠার পাঁচ বছর পরও সংগঠনের কোনো লিখিত গঠনতন্ত্র নেই। ফলে তদন্ত কমিটি গঠন, শাস্তির মাত্রা নির্ধারণ এসবই প্রশ্নবিদ্ধ। তারা বলেন, “গঠনতন্ত্র ছাড়া কোনো সংগঠনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের নৈতিক বা সাংগঠনিক ভিত্তি থাকতে পারে না।”

নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ-
বিবৃতিতে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়, যার মধ্যে রয়েছে সিন্ডিকেটবাজি, কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি, নারী সংশ্লিষ্ট অনিয়ম, আর্থিক অনিয়ম ও প্রতারণা, ভিন্নমত দমনে অপপ্রচার।এসব অভিযোগের নিরপেক্ষ ও উন্মুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তারা।

‘আজ দাউদ, কাল অন্য কেউ’-
বিবৃতিতে সাবেক নেতারা বর্তমান সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আজ এই ঘটনা দাউদের সঙ্গে ঘটছে, আগামীকাল অন্য কারও সঙ্গেও ঘটতে পারে।” তারা সকলকে অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা, যার মধ্যে রয়েছেন আলসিয়া মুনতাজ, হুজাইফা রহমান, সাদ্দাম মাহমুদ, আলভী মাহমুদ, খাদিজা আক্তার, অমিত হাসান, সুদীপ্ত গুহঠাকুরতা, আরিফ শাহরিয়ার, মুশফিক উদ্দিন ওয়াসি, অদিতি দাস, সাকিব খান ও রাকেশ রুদ্র পাল।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -