আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধীতে উত্তর বিএনপির শ্রদ্ধা

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের এর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে (২৬ মার্চ) আমিনুল হক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের সাথে ভোর ৫.৩০ মিনিটে সাভার স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে যান।

সাভার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সরাসরি শেরেবাংলা নগরে দুই নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি উভয় নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে আমিনুল হক উপস্থিত সকলকে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

জিয়ারতকালে আমিনুল হকের সাথে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা,ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোস্তফা জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক,সাবেক যুবদল নেতা মো: কামাল সরকার সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -