আলোকিত প্রতিবেদক:
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দ জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানের সরকার এবং জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।
পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করে।
আলোকিত প্রতিদিন /২৬ মার্চ ২০২৬ /মওম

