মোঃ আশরাফুজ্জামান:
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
আজ (২৬ মার্চ) বুধবার সকালে ভাটিয়াপাড়ায় অবস্থিত শহীদ বেদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া কাশিয়ানী উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ,ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জাতীয়তাবাদী দল বিএনপি , স্কুল কলেজ ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন ধীরে ধীরে পরিণত হয় এক সম্মিলিত জাতীয় আবেগে। পরে একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কাশিয়ানী থানা পুলিশ,থানা পুলিশের পক্ষে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিয়ানী উপজেলা বিএনপির পক্ষে সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম,কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল হক পাবেলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএ খালেক ডিগ্রি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান আদর্শ নতুন করে স্মরণ করা হয়।
কাশিয়ানী তে স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাঙালির আত্মত্যাগ, গৌরবময় ইতিহাস ও স্বাধীনতার চেতনার এক জীবন্ত প্রতিফলন হয়ে উঠেছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

