শহিদুল্লাহ সরকার:
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দু ধর্মাবলম্বীদের পরম পবিত্র ধর্মীয় উৎসব ‘লীলা কীর্তন’ এবং ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
কয়েক দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে।
এই পুণ্যময় মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাভার বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী। ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ও মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুতাজ বেগম, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিন আলাল সহ অনেকে এসময় উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই মহাযজ্ঞের মাধ্যমে মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা বিরুলিয়ার সকল মানুষ সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থাকব এবং এই সম্প্রীতি বজায় রাখব ইনশাআল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন স্বপন মজুমদার, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। নাম সংকীর্তন ও কীর্তন শ্রবণ করতে আসা ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
সাভার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দুধর্মের ‘লীলা কীর্তন’ ও ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী, ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। এই উৎসব আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।
আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

