আজ বুধবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম ধাপে ইরা*ন থেকে দেশে আসছেন ২০০ বাংলাদেশি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার জরুরি ভিত্তিতে বাংলাদেশিদের ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। ১৯ মার্চ প্রথম ধাপে বাংলাদেশিদের ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তার চে‌য়ে কিছুটা বে‌শি সংখ‌্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে দুই ধাপে ফিরিয়ে আনতে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহীদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। এই কার্যক্রম খুব শিগ‌গিরই শুরু হ‌বে।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

- Advertisement -
- Advertisement -