আজ বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ভাসমান চা বিক্রেতা নানি-নাতনির জন্য ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরে শিশু ফাতেমা ও তার নানির জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতারা এই উপহার নিয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ। আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদলটি শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিকসহ তার নানির জন্যে শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

আরও বলা ,যায় কিছু দিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তায় আহত হয়। পরে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

আলোকিত প্রতিদিন /১৮ মার্চ ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -