নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই ছুটিতে মেট্রোরেল চলাচলে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, মেট্রোরেল সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আদেশে আরও বলা হয়, ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

