আজ মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-সিলেট মহাসড়ক, গাড়ি চলে না, চলে না, চলে নারে!

আরো খবর

বিশেষ প্রতিনিধি: গাড়ী চলে না, চলে না, চলে নারে– এভাবেই গলা ছেড়ে গান গাইছেন কিশোরগঞ্জগামী বাসের চালক রহমত আলী। তিনি বলেন, ভাই ঈদের বাকী তিনদিন, এখনই যে জ্যাম। আল্লাহ জানে সামনের কয়দিন কেমনে যাব। এই রোডেতো বছর ধরেই জ্যাম। তবে ঈদ আসাতে আরো বেশি অবস্থা খারাপ হচ্ছে। এ কথাগুলো যখন চালক রহমত আলী বলছিলেন, তখন তিনি আড়িয়াবো এলাকায় জ্যামে। তিনি প্রায় এক ঘন্টা ধরে এখানে বাস থামিয়ে বসে আছেন। শুধু রহমত আলী নয়।

ঈদ যাত্রায় তার মতো হাজারো চালক ভোগান্তির আশঙ্কায় আছেন। মঙ্গলবারও সড়টিতে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক। এ মহাসড়কটি দিয়ে সিলেট, সুনামগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জসহ ৩৪ জেলার মানুষ চলাচল করে।

এ মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকা রূপগঞ্জের অংশে পড়েছে। ঢাকা-সিলেট মহসড়কের রূপগঞ্জে অংশে নিত্যদিনের যানজটে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে বছরের পর বছর। তবে ঈদ আসলে এ যানজটের মাত্রা বহুগুনে বেড়ে যায়। আসন্ন ঈদ যাত্রায় সাধারণ মানুষ মহাসড়কের যানজটে ভোগান্তি পোহাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যেতে আসতেই দিন পার হয়ে যায় সাধারণ মানুষের।

 এ যানজটের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। মহাসড়কের যানজটের কারণে রূপসী-কাঞ্চন সড়কেও দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে। মহাসড়কের রূপসী বাস স্টেশন, বরপা, বরাব, ভুলতা ও বিশ্বরোড স্টেশনের যানজট প্রতিনিয়ত লেগেই থাকে। ঈদ যাত্রাতেও এ ৫ টি স্টেশনে যানজটের শঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ চেকিংয়ের নামে চাঁদাবাজি করেন। এ কারণেও যানজট সৃষ্টি হচ্ছে মহাসড়কের।

বিল্লাল হোসেন নামে এক বাস চালক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার কাজ চলার কারণে যানজট প্রতিদিন লেগে থাকে এখানে। সামনে ঈদ। আর ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ বাড়িতে যাবে। তখন মানুষের চাপ যেমন বাড়বে তেমনি বাড়বে যানজটও। যানজটের কারণে এক ট্রিপ দিয়ে আসতে যেতেই পুরো দিন চলে যায়।

আব্বাস ভুইয়া নামে এক যাত্রী বলেন, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ঢাকা-সিলেট মহসড়কের রূপসী অংশে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। কিন্তু যানজটের কারণে এবার ঈদে গ্রামের বাড়িতে যেতে ভোগান্তিতে পড়তে হবে।

যাত্রী মরিয়ম আক্তার বলেন, রূপসী থেকে ভুলতা যেতে সময় লাগে ১০ মিনিট কিন্তু ২ ঘন্টায় পৌছাঁতে পারিনি। প্রতিনিয়ত এ ঢাকা-সিলেট মহাসড়কে যানজট লেগেই থাকে। এ যানজটের কারণে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ি অনেক।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণের কাজ চলায় যনাজট লাগছে। মহাসড়কের কিছু অংশ ভাঙ্গা খানাখদ্দে ভরা। এ কারণে যানবাহন আস্তে আস্তে চলে এখানে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। ঈদ আগে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশা করছি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -